আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে দাদন ব্যবসায়ী মাতবরের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের খালিশা হাজীপুর হিন্দু মহল্লায় এই যৌন হয়রানীর ঘটনা ঘটে। এব্যাপারে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হলে গত বুধবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যাক্ষদর্শী গনেশ চন্দ্র সরকার ও বাদীর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, খালিশা হাজীপুর গ্রামের ভ্যান চালক সন্তোষ মহন্তের স্ত্রী শ্রীমতি নুপুর রানী মহন্ত (২৫) সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ওই গ্রামের দাদন ব্যবসায়ী ও প্রভাবশালী মাতবর কালীপদ সরকার (৪৮) ঘরের জানালা দিয়ে ঘুমন্ত গৃহবধূর বুকে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করেন। এসময় গৃহবধূ নুপুর রানীর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে লম্পট কালীপদকে আটক করে। পরে তিনি প্রতিবেশীদেরকে ধমক দিয়ে শাসিয়ে চলে যান। এঘটনার পরদিন নুপুর রানী বাদী হয়ে বদরগঞ্জ থানায় যৌন হয়রানীর অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্ত কালীপদ সরকারের ভাতিজা স্কুল শিক্ষক দেবাশীষ সরকার সাংবাদিকদের বলেন, আমি এই ঘটনাটি শোনার পর আমার বাবা সমতুল্য চাচাকে বেশ কয়েকটি চড় থাপ্পড় মেরে শাসন করেছি। এরপরেও যদি আপনারা পত্রপত্রিকায় লিখতে চান তাহলে লিখতে পারেন। এসময় তিনি ওই মামলার স্বাক্ষীদের কড়া ভাষায় হুমকী দিয়ে বলেন, আমাদের এই বিপদ কেটে গেলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এই সংক্রান্ত ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। এএসআই খাজিমকে তদন্তভার দেওয়া হয়েছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তকারী কর্মকর্তা বলেন, তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা যাচ্ছেনা।