• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে অটোবাইক চালককে শ্বাসরোধে হত্যা

হত্যাদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে লাবু (১৭) নামে এক অটোবাইক চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে রামনগর মহল্লার মানিকপীর স্কুলের কাছে রাস্তার পাশে থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। নিহত লাবু জেলা শহরের গোলাপবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয়রা রাস্তার পাশে বস্তাবন্দী লাশ দেখতে  পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ  মর্গে পাঠায়।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার অটোবাইক নিয়ে পালিয়ে গেছে হত্যাকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ