• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |

পার্বতীপুরে কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে

ধর্ষনপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে এক মেধাবী কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে মোঃ জয়েচ (২৮) নামে এক স্টুডিও ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত জয়েচ পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউপি’র বাঘাচোরা হাজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ জানায়, প্রায় মাস খানেক আগে অভিযুক্ত জয়েচ একই এলাকার ঝাউপাড়ার বাসিন্দা ও দিনাজপুর সরকারী কলেজের ইংরেজি বিভাগের সম্মান ৩য় বর্ষের এক মেধাবী ছাত্রী (২২)’র ছবি সংগ্রহ করে তার নিজের ছবির সাথে আপত্তিকর ভঙ্গিমায় সম্পাদনা করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় হৈচৈ পড়ে যায়। ব্যাপারটি ছাত্রীর অভিভাবকদের কানে গেলে তার বড় ভাই অধীর চন্দ্র রায় বাদী হয়ে গত রবিবার মোঃ জয়েচকে আসামী করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক একিউএম কিবরিয়া জানান, বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর চাকলা বাজারে অভিযুক্ত ব্যক্তির “মা” নামে একটি কম্পিউটার স্টুডিও রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ