• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

জামালপুরে গৃহবধু খুন

খুনজামালপুর: জামালপুরের বকশীগঞ্জে তাছলিমা আকতার (২৫) নামে এক গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলাতক রয়েছেন গৃহবধূর শ্বশুর আবু সাইদ, স্বামী সোলায়মান মিয়া ও শাশুড়ি শোভা বেগম।  বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমার মা বিলকিস বেগম অভিযোগ করেছেন, বেশ কয়েকবছর আগে সোলায়মানের সঙ্গে তাছলিমার বিয়ে হয়। যৌতুকের দাবিতে বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে শারিরীক নির্যাতন করতো।
এর জের ধরেই বুধবারও তাকে মারধর করে। মারধরে তাছলিমার মৃত্যু হয়েছে। পরে তা তারা আত্মহত্যা বলে প্রচার করতে থাকে।
‘মৃত্যুর কিছুক্ষণ আগেও মোবাইলে মারধরের বিষয়টি আমাকে জানায়,’ বলেন তিনি।
এদিকে মৃত্যুর পর তাছলিমার মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। পরে খবর পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন বলেন, রাতে গৃহবধূর শ্বশুর আবু সাইদ, স্বামী সোলয়ামান ও শাশুড়ি শোভা বেগমের বিরুদ্ধে নিহতের বাবা আনোয়ার হোসেন একটি অভিযোগ করেছেন।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ