• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

নীলফামারীর জামায়াত নেতা উপাধ্যক্ষ হেলাল গ্রেফতার

Abu Halalসিসি নিউজ: নীলফামারীর সদর উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর আবু হেলাল আজ সোমবার সকালে পুৃলিশের হাতে গ্রেফতার হয়েছে। সদর উপজেলার রামগঞ্জে বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতা নিহতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার সিসি নিউজকে নিশ্চিত করেছেন। আবু হেলাল চান্দেরহাট ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ।

উলে­খ্য যে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার পলাশবাড়ী, লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সংসদ সদস্য সদস্য আসাদুজ্জামান নূর ও তার সঙ্গীরা রামগঞ্জহাট হয়ে জেলা সদরে ফেরার সময় রামগঞ্জহাটের কাছে জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মীদের হামলার কবলে পড়েন। এ সময় কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগকর্মীসহ অন্তত ৫ জন নিহত হন এবং পুলিশসহ শতাধিক দলীয় নেতাকর্মী আহত হন। এ ঘটনায় নীলফামারী সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ