• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাবি-ভাতিজিসহ ৩ জনকে কুপিয়ে খুন

খুনহবিগঞ্জ: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাবি-ভাতিজিসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে তাহের মিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার রাত সোয়া ৯টায় হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ঘাতক তাহের মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বীরসিংহ গ্রামের তাহের মিয়া এবং তার ভাই সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে তাহের মিয়া ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪০) ও তার মেয়ে শারমিন বেগমকে (২৭) খুন করে।
এ সময় তাদের প্রতিবেশী শিমুল মিয়া (২৫) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম। মুমূর্ষু অবস্থায় শারমিন ও শিমুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তারা সেখানে মারা যান।
হামলায় আহত হয়েছেন জাহানারার ছেলে সুজাত মিয়া (১৩)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অপর ছেলে আরিফ মিয়া জার্মান প্রবাসী।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ