আজমল হক আদিল,বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে এসএসসি পরিক্ষার্থীকে অপহরণ করার পর মোবাইল ফোনে ৫০হাজার টাকা মুক্তিপন দাবী করছে অপহরণকারীরা। গত মঙ্গলবার রাত ৯টায় পৌর শহরের মেলার মাঠ গরু হাটি এলাকায় অপহরনের ঘটনাটি ঘটেছে। এঘটনায় আজ বুধবার বদরগঞ্জ থানায় অভিযোগ হলে থানা পুলিশ মোবাইল ফোনের সুত্র ধরে অপহৃতাকে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ আগষ্ট) রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে এসএসসি পরিক্ষার্থী রানা মিয়া (১৬) জামা কাপড় কেনার জন্য একাকী বদরগঞ্জ পৌর বাজারে চলে আসে। সে বাসস্ট্যান্ড এলাকায় পৌছার পর মেলার মাঠ গরু হাটি এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অপহরণকারীরা সুযোগ বুঝে তাকে অপহরণ করে। এবিষয়ে অপহৃতা রানার বড় ভাই রায়হান আলী সি সি নিউজকে জানান, অপহরনের ১০ঘন্টারপর অপহরণকারীরা একটি অজ্ঞাত স্থান থেকে মেবোইল ফোনের মাধ্যমে আমার কাছে ৫০হাজার টাকা মুক্তিপন দাবী করে। এসময় আমার ছোট ভাই রানা ফোনে কান্না জড়িত কণ্ঠে জানায় তারা আমাকে হাত-পা ও চোখ-মুখ বেধে মাটিতে ফেলে রেখেছে। তাই আমি এখন কোথায় আছি তা জানিনা। তোমরা তাড়াতাড়ি আমাকে উদ্ধার কর। পরবর্তীতে অপহরণকারীরা টাকা পাঠানোর জন্য তাদের একটি বিকাশ নাম্বর দিতে চেয়েও দেয়নি। এরপর অনেক চেষ্টা করেও তাদের সাথে কোন প্রকার যোগাযো করতে না পেরে আমি বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। বদরগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান প্রধান মোবাইল ফোনে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অপহৃতাকে উদ্ধারের জন্য জোরে সোরে মাঠে নেমেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।