• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে গলা কাটা অবস্থায় খানসামার যুবক উদ্ধার

dinajpur-gola-kata-picসিসি নিউজ: দিনাজপুরের খানসামা থেকে কনে দেখতে গিয়ে বীরগঞ্জে গলা কাটা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে।
ধনে রায় (২২) নামে এক যুবককে গলা কাটা অবস্থায় উদ্ধার করে  মুমুর্ষ অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধনে রায় খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বৈরাগীপাড়া দেউনিয়া কাশিমনগর গ্রামের বিনয় রায়ের ছেলে।
শনিবার রাত ৯টায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর জোড়াডোবা গ্রামের গভীর নলকুপের ক্যালেনের ধারে নির্জন এলাকায় হতে এ যুবককে উদ্ধার করে স্থানীয়রা।
শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান জানান, কাশিমনগর জোড়াডোবা গ্রামের গভীর নলকুপের ক্যালেনের ধারে নির্জন এলাকায় যুবককের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে যায়। এ সময় রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।তিনি আরও জানান, তাৎক্ষণিক ভাবে যুবকটি তার নাম ধরে রায় এবং তাকে মেয়ে দেখানোর কথা বলে দুই বন্ধু এখানে নিয়ে এসে তাকে জবাই করার চেষ্টা চালায় বলে জানিয়েছেন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ শাহীন জানান, আহত যুবককের গলার বাম পার্শে¦ বেশ জখম রয়েছে। এ ছাড়াও দুই হাতের তালুতে জখম রয়েছে। জখমের কারণে কিছু রগ কেটে যাওয়ায় বেশ রক্তরণ হয়েছে। এ কারণে যুবককের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবকটি পরিচয় পাওয়া গেছে। সে পাশ্ববর্তী খানসামা থানার বাসিন্দা। বিষয়টি তাৎক্ষণিক ভাবে খানসামা থানাকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ