• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

পীরগঞ্জে টাকা ছিনতাইকারী ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

আটকগোলাম মোস্তফা, পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ  ৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় ৫ ছিননতাইকারীকে আটক করেছে জনগন।

সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর হামলায় আহত ব্যবসায়ীকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সূত্র মতে, ইসলামী ব্যাক লিমিটেড, পীরগঞ্জ শাখা থেকে ১১ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পাট ব্যবসায়ী উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামের আলহাজ্ব দুলা মিয়ার ছেলে হাফিজুর রহমান।

পীরগঞ্জ-খালাশপীর রোডের বাহাদুরপুর নামক স্থানে আসার পর একটি নোয়া গাড়ি (ঢাকা মেট্টো-চ-১১-৫৪৮০) মোটরসাইকেলটির গতিরোধ করে। পরে পাঁচজন এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নেয়। মাইক্রোবাসে তাকে তুলে ওই ব্যবসায়ীকে ছিনতাইকারীরা মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এসময় ব্যবসায়ী হাফিজুর আত্মরক্ষার্থে হাত-পা ছোড়াছুড়ি করতে থাকলে পথচারীরা টের পেয়ে গাড়িটিকে ধাওয়া করে। স্থানীয় লোকজন মোবাইল ফোনে শাল্টি গোপালপুরে খবর দিলে বাজারের লোকজন রাস্তায় বেরিকেড দিয়ে গাড়িটিকে আটকে দিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার এবং পাঁচ ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ছিনতাইকারী হলেন মাদারীপুর সদরের সিলখায়া এলাকার ইসলাম হাওলাদারের পুত্র ইউসুফ হাওলাদার (২৬), বরিশাল সদরের টেপুলিয়ার আব্দুস সাত্তারের পুত্র হুমায়ুন কবির (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ এলাকার মৃত আব্দুল ওহাবের পুত্র জাহাঙ্গীর আলম (২৮), ভোলা কোতওয়ালী থানার বাংলা বাজারের মৃত শরিফুল ইষরামের পুত্র সাব্বির আলী (১৮) ও চাঁদপুর মতলব থানার উত্তর ফতেপুরের নেওয়াজ আলী প্রধানের পুত্র মোহন মিয়া (৩৩)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, আহত ব্যবসায়ীকে রংপুর মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ