• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতি

ডাকাতিসাভার: আশুলিয়ায় যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা  বাসের সব যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটপাট করেছে। বাধা দেয়ায় ডাকাতরা এ সময় ওই বাসের অন্তত পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। সোমবার ভোররাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
বাসযাত্রীরা জানায়, তারা আশুলিয়ার বাইপাইল থেকে শান্তি পরিবহন নামের একটি বাসে খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশে রওনা দেয়। বাসটিতে গারো আদিবাসী যাত্রীরা ছিল। পরে বাসটি নবীনগর এলাকায় পৌঁছালে একদল ডাকাত যাত্রীবেশে বাসে উঠে বাসের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ কয়েকলক্ষ টাকার মালামাল লুটপাট করে যাত্রীদেরসহ বাসটি বাড়ইপাড়া এলাকায় রেখে  পালিয়ে যায়। বাধা দেয়ায় এ সময় ডাকাতরা ওই বাসের অন্তত পাঁচজনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ বাসটিসহ আহতদের উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, ‘বাসে ডাকাতি হলে আমি কি করবো।’ তবে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ