• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

গাজীপুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজি : আটক ৩

চাঁদাবাজিগাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডিবি পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪০), রুহুল আমিন (২৮) ও মাইক্রোবাস চালক আলমগীর হোসেন।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই তিন ব্যক্তি শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ডিবি পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এসময় তারা ওই তিন ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ