• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

11সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল ইসলামকে (২৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে তার ভাগ্নে রাসেল শেখ।

শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পঞ্চসোনা চরে এ ঘটনা ঘটে। মনিরুল চক-বয়রা গ্রামের আজিজুল হকের ছেলে। ভাগ্নে রাসেল একই গ্রামের আছের আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

ওসি আরো জানান, মনিরুলের সঙ্গে যমুনার চরের অপরাধীদের সখ্য রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মনিরুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ