• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সাবেক স্বামীর হামলায় কলেজছাত্রী নিহত

চাপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বাজার এলাকায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন মহিপুর ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ফারজানা খাতুন সীমা (২২)। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বাবার বাড়িতে আক্রমণের শিকার হন সীমা।

এ সময় তাকে রক্ষায় এগিয়ে এলে মা দেলোয়ারা বেগম (৫০) ও ভাই কামরুল ইসলামও (২০) হামলার শিকার হন। এর মধ্যে দেলোয়ারা বেগমের অবস্থা সংকটাপন্ন। রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পুলিশ সীমার সাবেক স্বামী সুমন আলীকে (২৫) আটক করেছে। তিনি চৈতন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন পদে চাকরি করেন।

এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম শনিবার শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

নিহতের ভাই কামরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ২০১২ সালে চৈতন্যপুর গ্রামের নুরুল ইসলাম কাঁচুর মেয়ে ফারজানা খাতুন সীমার সাথে বিয়ে হয় একই গ্রামের আমির হোসেনের ছেলে সুমন আলীর। পরে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের সিয়াম নামে আড়াই বছর বয়সের একটি ছেলে আছে।

শুক্রবার রাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করেন সুমন। এ সময় আক্রান্তদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ধারালো অস্ত্রসহ সুমনকে ধরে পুলিশে খবর দেয়।

নিহতের পরিবারের অভিযোগ, বিবাহ বিচ্ছেদের পর থেকে মাঝে-মধ্যেই ঝামেলা করতেন সুমন। কয়েকদিন আগেও তিনি হুমকি দিয়েছিলেন।

তবে, স্থানীয় অন্য একট সূত্রে জানা যায়, শিশুটিকে মাঝে-মাঝে দেখতে যাওয়া নিয়ে কলহের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ