• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

হত্যাযশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাহাজ্জান সরদারকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গদখালি বাজারে এ ঘটনা ঘটে। রাহাজ্জান সরদার উপজেলার মঠবাড়ি-গদখালি গ্রামের বাসিন্দা।
যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লা আল মামুন তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গদখালী বাজারের একটি সেলুনে ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) সদস্য রাহাজ্জান। এ সময় হেলমেট পরিহিত দুই জন মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় রাহাজ্জানকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এর আগে ৫ জুলাই বাড়িতে গিয়ে রাহাজ্জানের বড় ভাই হাসান সরদারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ