• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

পূজামন্ডপে দায়িত্বে দুই নারী আনসারকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণবিশেষ প্রতিনিধি: দিনাজপুরে বীরগঞ্জ উপজেলায় পূজা মন্ডপে দায়িত্ব পালনের সময় দুই নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মামলা হয়েছে এক আনসার সদস্যর বিরুদ্ধে। বৃহস্পতিবার তাদের ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহম্মেদ।
তিনি বলেন, “ধর্ষিতদের মধ্যে এক নারীর স্বামী বুধবার রাতে আনসার সদস্য তাপস চন্দ্রকে আসামি করে মামলা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ওই দুই নারী জানান, তারাসহ ছয়জন আনসার ভিডিপি সদস্য উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মন্ডপের পাশে একটি দোকানঘর তাদের বিশ্রামের জন্য দেওয়া হয়।১১ অক্টোবর ভোরে পোশাক পরিবর্তনের সময় তাপস চন্দ্র ওই ঘরে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষণ করেন বলে অভিযোগ তাদের।
ঘটনার কথা প্রকাশ করলে কর্তব্য পালনের টাকা না দেওয়াসহ মেরে ফেলারও হুমকি দেন তাপস, বলে জানান তারা।
উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন বলেন, “বিষয়টি জানার পর ওই দুই নারী সদস্যকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। সেইসঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ