• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দুর্নীতির টাকায় আ.লীগ সম্মেলন করছে: নোমান

image-2597ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, দুর্নীতির টাকায় আওয়ামী লীগ সম্মেলন করছে। বিশাল গেট করছে। কোটি কোটি টাকা খরচ করছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহের স্মরণসভায় নোমান এ অভিযোগ করেন।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির সম্মেলনের জন্য স্থান বরাদ্দের ক্ষেত্রে সরকার নাটক সাজিয়েছিল। আর নিজেদের কাউন্সিলের জন্য রাজধানীর অর্ধেকটাই দখল করেছে, যা গণতান্ত্রিক আচরণ নয়।

নোমান বলেন, দেশবাসী আশা করে কাউন্সিলের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে আওয়ামী লীগ কাজ করবে।

হান্নান শাহের মৃত্যু স্বাভাবিক ছিল না বলে মন্তব্য করে তিনি বলেন, তাকে হামলা, মামলার মাধ্যমে মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। হান্নান শাহকে শহীদ বলে সম্বোধন করতে সকলের প্রতি আহ্বান জানান নোমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ