• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে শিশু কন্যা ধর্ষনের শিকার

ধর্ষনসিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুরের জমিরের হাট হিন্দুপাড়ায় নেতাসু নামের এক পিকআপ ড্রাইভারের ৫ বছরের শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে।
আজ বুধবার ভোর ৫টায় গ্রাামের লোকজন একটি হলুদ ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করে। পরে শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
জমিরের হাট এলাকার আওয়ামীলীগ নেতা নুর বকত্ত জানান, মঙ্গলবার বিকেলে মেয়েটি হঠাত বাড়ি থেকে উধাও হয়ে যায়। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। মেয়েটিকে উদ্ধারের সময় তার পড়নের কাপড় রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। ধারনা করা হচ্ছে কেউ ফুসলিয়ে তাকে ধর্ষনের পর হলুদ ক্ষেতে ফেলে রাখে।
এ ঘটনায় শিশুটির পিতা নেতাসু থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর ওসির নির্দেশে এসআই স্বপন কুমার ঘটনাস্থল পরিদর্শনের যান।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে এসআই স্বপন বলেন, এখনও অভিযুক্ত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি। পার্বতীপুর মডেল থানার ওসি মাহামুদুল আলম ধর্ষনের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এসআই স্বপনসহ একাধিক অফিসার অপরাধীকে সনাক্ত করতে তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ