• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে হত্যা!

253116_1গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে ঢুকে মুন্নি আক্তার(১৩) নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে এক বখাটে। ঘটনার পর থেকে ঘাতক আরাফাত পলাতক রয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুন্নি আক্তার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া নয়াপাড়া এলাকার শহীদ মিয়ার মেয়ে । সে স্থানীয় চাপাইর বিবিএ উচ্চ বিদ্যালয়ের জিএসসি পরিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘাতক আরাফাত গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলার চাপাইর বেপারীপাড়া এলাকার আতাউর সরকারের ছেলে। সে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায় ১ বছর ধরে বিভিন্ন সময় মুন্নিকে উত্ত্যক্ত করে আসছিল। তাকে প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় কিছু দিন ধরে রাস্তায় তাকে নানাভাবে ভয়ভীতি দেখাতো। মুন্নি বিষয়টি তার মা-বাবাকে জানায়। পরে মুন্নির মা-বাবা আরাফাতের পরিবারকে এ ব্যাপারে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি তারা বরং আরাফাত উল্টো তাদের হুমকি দেয়।

গত সোমবার রাতে পাশের এক বাড়ির অনুষ্ঠানে মুন্নির পরিবারের লোকজন সেখানে যায়। মুন্নি একা বাসায় থাকায় আরাফাত পূর্বপরিকল্পিতভাবে মুন্নির ঘরে ঢুকে। পরে রাতের কোনও এক সময় আরাফাত তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

মুন্নির মা রিমা বেগম জানান, মঙ্গলবার ভোরে আরাফাতকে বাড়ির কাছে দেখতে পান তিনি। এত সকালে এখানে আসার কারণ জিজ্ঞাসা করতেই আরাফাত দৌঁড়ে পালিয়ে যায়। পরে মুন্নির ঘরে গিয়ে বিছানার ওপর গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি।

তিনি অভিযোগ করেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আরাফাত ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধে মুন্নিকে হত্যা করেছে। নিহতের বাবা শহীদ মিয়া জানান, তার মেয়েকে মারার জন্য আগেই ঘরের ভিতরে লুকিয়ে ছিল আরাফাত।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ