• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে পিকআপসহ ৩ ডাকাত আটক

ডাকাতিফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট হিলি সড়কের খা পুকুর নামক স্থানে ডাকাতিকালে পিকআপ সহ ৩ ডাকাত আটক। গত বুধবার রাত ১২টার দিকে এক গণডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে, ১৪/১৫জনের এক ডাকাত দল পিকআট নিয়ে ঘোড়াঘাট হিলি সড়কে খা পুকুর নামক স্থানে রাস্তায় গাছ ফেলে এক গণডাকাতি শুরু করে। এ সময় প্রাক্তন পালশা ইউপি সদস্য মশিউল রহমান মশি ডুগডুগীহাট থেকে মোটর সাইকেল যোগে ফেরার পথে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তাকে বেঁধে রেখে তার মোটর সাইকেলটি নিয়ে নেয়। এর পর সেখানে একই উপজেলার পাইকপাড়া মাঝিয়ান গ্রামের মিরশহীদ রোগী নিয়ে মাইক্রোযোগে দিনাজপুর যাওয়ার পথে ওই ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তাদের নিকট থেকে ৩টি মোবাইল ও নগদ ৩০ হাজার টাকা ডাকাতি করে নেয়। পরবর্তী আরও একটি মাইক্রোবাস সেখানে পৌছার পূর্বেই চিৎকার শুনে পিছনে ফিরে যায়। ডাকাতরা মোটরসাইকেল ও পিকআপ নিয়ে ডাকাতি শেষে একটি কাচা রাস্তা দিয়ে ডুগডুগী-রাণীগঞ্জ সড়কে পৌছলে ভাতসালা গ্রামের নিকটবর্তী সড়কে কর্তব্যরত পুলিশের সামনে পড়লে পুলিশের সন্দেহ হয় এবং মোটর সাইকের ও পিকআপটি আটকিয়ে দেয়। এ সময় অন্যান্য ডাকাতরা পিকআপ থেকে এবং মোটর সাইকেল রেখে পালিয়ে গেলেও ৩জন ডাকাত আটক হয়। আটকরা হলো পিকআপ চালক বগুড়া জেলার কাহালূ উপজেলার মালগ্রামের মৃত বাদল ইসলামের পুত্র শুভ ইসলাম (৩৪), একই গ্রামের আব্দুল মজিদের পুত্র মজনু প্রামানিক (৩৩) ও শাহজাহানপুর উপজেলার চকলোকমান গ্রামের খয়বর আলীর পুত্র আজিজার রহমান (৩৫) কে আটক করতে সক্ষম হয়েছে। যার পিকআপ নং- বগুড়া ড ১১-০২৪৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ