পঞ্চগড়: পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের (পিডব্লিউডি) সড়ক সংস্কারের ৩০ লাখ টাকার দরপত্র অনিয়মের অভিযোগ করেছেন ঠিকাদাররা। রাতের আধারে ভুয়া লটারি দেখিয়ে চার লাখ টাকা উৎকোচ নিয়ে এক ঠিকাদারকে দরপত্র প্রদান করেছেন বলে ঠিকাদারদের অভিযোগ। ঠিকাদাররা প্রতিবাদে পিডব্লিউডি অফিসের বিক্ষোভসহ নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করেন স্থানীয় ঠিকাদাররা।
পিডব্লিউডি অফিস ও ঠিকাদার সূত্র জানায়, পঞ্চগড় শহরের তুলারডাংগা এলাকায় করতোয়া সংলগ্ন একটি সড়ক সংস্কারের জন্য গত মাসের ২৬ তারিখে ৩০ লাখ টাকার দরপত্র আহ্বান করে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড। সীমিত দরপত্র (এলটিএম) আওতায় ইজিপি পদ্ধতিতে আহবানকৃত ৩০ লাখ টাকার ওই দরপত্রে পাঁচ শতাংশ কমে ৭৫ জন ঠিকাদার দরপত্র দাখিল করেন।
নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে নিধারিত ঠিকাদার নির্বাচনের নিয়ম থাকলেও লটারি দিতে গড়িমসি শুরু করেন নির্বাহী প্রকৌশলী। বুধবার সকালে ঠিকাদাররা লটারির খোঁজ নিতে গিয়ে জানতে পারেন মঙ্গলবার রাতে লটারি হয়ে গেছে এবং মতিয়ার রহমান নামে এক ঠিকাদার দরপত্র পেয়েছেন।