• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ডোমারে নির্যাতনের শিকার প্রতিবন্ধী রোকেয়া হাসপাতালে

12ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাড়ীতে আড়িপাতার অভিযোগে নির্যাতনের শিকার হয়েছে শারিরিক প্রতিবন্ধী মহিলা সহ অপর তিনজন। এ ঘটনাটি ঘটেছে গত ২০ শে নভেম্বর রাতে জেলার ডোমার উপজেলার খামার বামুনিয়া গ্রামে। গত তিনদিন ধরে হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে প্রতিবন্ধী রোকেয়া সহ অপর আহতরা।

জানা যায়, ওই এলাকায় গত ২০ মে নভেম্বর রাতে জনৈক প্রতিবেশীর বাড়ী থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন কবির উদ্দিনের মেয়ে শারিরিক প্রতিবন্ধী রোকেয়া বেগম (৫০)। এ সময় প্রতিবেশী মাদ্রাসা ছাত্র নিশান (১৫) বাড়ী ফেরার পথে শারিরিক প্রতিবন্ধী রোকেয়া বেগমকে দেখে তাদের বাড়ীতে আড়ি পেতে কথা মুনছেন। এমন অভিযোগে কথা কাটাকাটির একপর্যায়ে  তাকে শারিরিক ভাবে নির্যাতন করেন নিশান, তার বোন ও এইচএসসি পরীক্ষাথী নিশি (১৭), ফুপু ও এমএ পড়–য়া ছাত্রী রাশিদা (২২)। মারধরের এক পর্যাযে গুরুতর আহত হয়ে শারিরিক প্রতিবন্ধী রোকেয়া বেগম, তার বোন মারুফা বেগম (৫০), ভাতিজি বউ পারভীন আখতার (২৪)। আহতেরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে নিশি (১৫) জানান, আমরা বাড়ীতে কথা বললেই ওরা আড়িপাতে। সেদিন নিশান হাতেনাতে রোকেয়া দাদীকে ধরেছে। ইতিপূর্বে ওরা নিজেরাই মাথা ফাটিয়ে অন্যকে ফাসানোর চেষ্টা করেছে, এখনও আমাদের করছে। এ ব্যাপারে বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জানান, শুনেছি নিশি মোবাইলে কথা বলছিল, রোকেয়া আড়ি পেতে শুনছিল, উভয় পক্ষ মারামারি হলে উভয় পক্ষ হাসপাতালে ভর্তি হয়েছে, তবে রোকেয়ারা বেশী আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ