• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

রাজধানীতে বিস্ফোরকসহ জেএমবির ৩ সদস্য আটক

জেএমবিঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পুরাতন জেএমবির তিন সদস্যকে আটক করা হযেছে। সোমবার রাতে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে তাদের আটক করে ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।

তিনি জানান, সোমবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশেদুর রহমান ওরফে সুমন (২৪), শাহিদুল ইসলাম ওরফে শিপন (২৩) ও মো. বাবু হাওলাদার ওরফে হোসেন (২৮) নামে তিন জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১০ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা পুরাতন জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য। তারা ডাকাতির কাজে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করেছিল। রাজধানীসহ আশপাশ এলাকায় তারা বিভিন্ন বাসায় ডাকাতি করে থাকে। ডাকাতি হতে সংগৃহীত অর্থ ও মূল্যবান দ্রব্যের একটা অংশ তারা সংগঠনের কাজে ব্যয় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ