• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

সৈয়দপুরে ইউপি চেয়ারম্যানসহ তিন মোটরসাইকেল চোর আটক

সিসি নিউজ: গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ তিন মোটরসাইকেল চোরের সিন্ডিকেটের সদস্যকে আটক করেছে। আজ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সূত্রমতে, আটক মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের সদস্যরা হলেন সৈয়দপুর ধলাগাছ এলাকার আমিনুল (৩২), রংপুরের মোমিনপুর এলাকার মোসাদ্দেক (২৬) ও গঙ্গাচরা উপজেলার মাসুদ রানা (৩৮)।  আটক মাসুদ রানা  রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ