• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

অপহৃত স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার অপহৃত তৃতীয় শ্রেণির ছাত্র রনির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের রায়হান আলীর ছেলে রনিকে অপহরণের অভিযোগে রবিউল নামের এক ব্যক্তিকে চেয়ারম্যান ও মেম্বাররা পুলিশের কাছে হস্তান্তর করলে, রবিউল তার অপরাধ স্বীকার করে।
পুলিশ ও এলাকার জনগণ শুক্রবার রনির বাড়ির পাশের পরিত্যক্ত একটি সেফটি ট্যাংক থেকে রনির বস্তাবন্দি লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মোট ৪ জনকে আটক করেছে।
রনির মৃতদেহ উদ্ধারের পর গ্রামের উত্তেজিত জনগণ অপহরণকারীদের বাড়িঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ রনির মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ