• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

বদরগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভাতিজার হাতে চাচা অহিদুল হক (৫৫) খুন হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাতিজা শফিউলের সঙ্গে চাচা অহিদুল হকের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার দিবাগত রাতে শফিউল, খোকা, সাইফুল, আফজাল, ইয়াসিন একজোট হয়ে অহিদুল হককে লাঠি দিয়ে বেদম মারধর করেন।

একপর্যায়ে ঘটনাস্থলেই অহিদুলের মৃত্যু হয়। রাতেই বদরগঞ্জ থানা পুলিশ অহিদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ শফিউলের স্ত্রী মাহামুদা বেগমকে গ্রেফতার করেছে।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ