• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

নীলফামারীর সাংবাদিক সিয়ামের পুত্রের সন্ধান মিলেছে

সিসি নিউজ: নীলফামারী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়ামের নিখোঁজ একমাত্র ছেলে মসনেদুল আল-দ্বীন কাননের সন্ধান মিলেছে।

সিয়ামের ঘনিষ্ট সাংবাদিক রাব্বি সিসি নিউজকে জানান, ঢাকার কাওরান বাজার এলাকা থেকে কাননকে পাওয়া গেছে। বর্তমানে কানন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা প্রধানের হেফাজতে রয়েছেন। তিনি জানান, মসনেদুল আল-দ্বীন কানন নীলফামারী থেকে একদল দুষ্কৃতি দ্বারা অপহৃত হয়েছিল। মাইক্রোবাস যোগে ওই অপহরণকারীরা তাকে ঢাকার কাওরান বাজারে নিয়ে যায়। সেখানে সুযোগ পেয়ে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে কানন পথচারীদের বিষয়টি অবহিত করে।

উল্লেখ্য যে, ২৭ ডিসেম্বর সকাল ১১টায় নীলফামারী শহরের বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। সারাদিন তার কোন সন্ধান না পাওয়ায় রাতে নীলফামারী সদর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। কানন নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ