• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ছাতকে ধর্ষণের পর নগ্ন ছবি ফেইসবুকে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষন ও ধর্ষিতার নগ্ন ছবি নিজ ফেইসবুকে ছেড়ে দেয়ার অভিযোগে নাঈম হাসান (১৮) নামের এক লম্পটকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিমবাজারস্থ একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। সে ছাতক সদর ইউপির চাইরচিরা গ্রামের আমিন উদ্দিনের পুত্র। ৪জানুয়ারি ছাতক থানায় ধর্ষিতার দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে এসআই সোহেল রানা তাকে আটক করেন। জানা যায়, প্রয় এক বছর থেকে চাইরচিরা গ্রামের জনৈক যুবতীর সাথে নাঈম হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে যুবতীর সাথে শারীরিক সম্পর্কে গড়ে তুলতে বিভিন্ন ছল-চাতুরীর আশ্রয় নেয়। অবশেষে শীঘ্রই বিয়ে করে ঘরে তুলার কথা বলে ২০১৬সালের ১০জানুয়ারী রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবতীর বসত ঘরের পেছনে তাকে ধর্ষন করে। এরপর থেকে একই প্রলোভনে যুবতীর নিজ বসতঘরসহ আত্মীয়-স্বজনও প্রতিবেশীদের ঘরে স্বামী-স্ত্রীর মতো যুবতীর সাথে নিয়মিত শারীরিক মেলামেশা করে আসছিল। প্রায় একবছর থেকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তার পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব শীঘ্রই পাঠাবে বলে চাতুরীর আশ্রয় নিতে থাকে। ২০১৬সালের ১২ডিসেম্বর যুবতীর মা-বাবা ঘরে না থাকায় যুবতীকে ধর্ষন করে কয়েকটি নগ্ন ছবি তার মোবাইল দিয়ে তুলে নেয়। পরদিনই এসব ছবি তার ফেইসবুকে আপলোড করে। পরে সালিশে-বৈঠকে কু-কর্মের কথা স্বীকার করে বিয়ে করার আশ্বাস দিয়ে গাঁ-ঢাকা দেয়। অবশেষে তার বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।ছাতক থানার ওসি আশেক সুজা মামুন নাঈমকে আটকের কথা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ