• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

নীলফামারীতে ৬ বছরের শিশু ধর্ষনের শিকার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় শনিবার সন্ধ্যায় ৬ বছরের শিশু ধর্ষনের স্বীকার হয়েছে। উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া গোডাউনের হাট গ্রামে এ শিশু ধর্ষনের ঘটনাটি ঘটে। ধর্ষনের শিকার আহত শিশুটিকে পরিবারের লোকজন উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানায়, গোডাউনের হাট গ্রামের ছামিনুর রহমানের কন্যা সাকিলা আক্তার। সে গোডাউনের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ীর পাশ্ববর্তী আব্দুল জব্বারের বাড়ী বেড়াতে যায়। এ সময় বাড়ীতে কেহ না থাকার সুবাদে জব্বারের লম্পট পুত্র ডোমার সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সবুজ (২২) শিশুটিকে রুমের ভিতরে ডেকে নিয়ে ধর্ষন করে। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্বার করে প্রথমে খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের নিকট নিয়ে যায় এবং তার পরামর্শে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক অনুপ কুমার রায় তাকে রংপুর হাসপাতালে স্থানান্তর করেন। খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় দ্রুত পুলিশকে অবগত করা হয়েছে। ডিমলা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার অনুপ কুমার রায় বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে দেখে ও তার পরিবারের সাথে কথা বলে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষন করা হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  সাহাবুদ্দিন বলেন, শিশুর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে, পরিবারটি রংপুর হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ