• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপিতে ভর করতে চায় জামায়াত

সিসি ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামি। শুধু তাই নয়, নিবন্ধন ও প্রতীক হারিয়ে দলটি এখন ধানের শীষ নেয়ার জন্য বিএনপির ওপর ভর করছে।

২০ দলীয় জোটের প্রধান শরীক দল জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে পরামর্শের পাশাপাশি বেশ কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে দলটি।

বিএনপিকে দেয়া শর্ত সম্পর্কে সূত্র জানায়, যদি বিএনপি নির্বাচনে যায় তবে আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে প্রথমেই কথা হবে। এরপর জামায়াতের প্রার্থী বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে। প্রতীক হবে সংগত কারণেই ধানের শীষ। প্রায় ১৭ টি প্রস্তাব দেয়া হয়েছে। সবগুলোই এখন প্রকাশ করা যাবেনা।

নিবন্ধন বাতিলের পর স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত স্বতন্ত্র হিসেবে দলীয় প্রার্থী দেয়। তাতে বেশ কয়েকজন প্রার্থী জয়ীও হয়েছেন। আর পরাজিত প্রার্থীরা খুব কম ভোটের ব্যবধানে হেরেছেন।

এক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একাধিক শীর্ষ নেতা নির্বাচনে পরাজয়ের জন্য সরকারের ভোট কারচুপিকে যেমন দায়ী করেছেন- তেমনি দোষরোপ করা হয়েছে বিএনপিকেও।

সংগঠনটির এক শীর্ষ নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে অনুরোধ করা হয়েছিলো তারা যেন সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেয়। তবে বিএনপি সেই অনুরোধ না রাখায় প্রার্থীদের অনেকেই পরাজিত হয়েছে বলে মনে করে জামায়াত।

জামায়াতের অপর এক নেতা বলেন, আগামী জাতীয় নির্বাচনে না যাওয়াটা হবে ভুল সিদ্ধান্ত। সংসদে একজন প্রতিনিধি না থাকলে যত বড় দলই হোক না কেন তার মূল্যায়ন কম থাকে।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি না যায় তাহলে জামায়াত-স্বতন্ত্র প্রার্থী দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই নেতা বলেন, সুরা বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

আদালত যদি দলটির রাজনীতি নিষিদ্ধ করে রায় দেয়- সেক্ষেত্রে কৌশল কী হবে- এ প্রশ্নের জবাবে জামায়াতের দুই শীর্ষ নেতা বলেন, রাজনীতি নিষিদ্ধ করে রায় দিলেও দলের নেতাকর্মী এবং সমর্থকদের তো আর দেশ থেকে বের করে দেবেনা। বিকল্প পথও খোলা রেখেছি। সব কিছু মিডিয়াতে বলার সময় আসেনি।

এদিকে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ডক্টর মঈন খান যমুনা নিউজ কে বলেন, জামায়াতের প্রস্তাব সম্পর্কিত কোন তথ্য তাদের জানা নেই।

উৎসঃ   যমুনা নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ