• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ট্রেনে খুন হলেন প্রবাসী যুবক

ঢাকা: বিমান থেকে নেমে ট্রেনে উঠেই খুন হলেন প্রবাসী যুবক শফিকুল ইসলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ট্রেনে গ্রামের বাড়ি সিরাগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। কিন্তু সোমবার রাতে সব মালামাল লুট করে হত্যা করে ট্রেন থেকে তার লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার ঢাকা-রাজশাহী রুটের রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল জানান, নিহতের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্য অনুযায়ী, নিহত প্রবাসীর নাম- শফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ সদরের মাঝুয়াইল গ্রামের আলতাফ হোসেন ছেলে। তিনি সোমবার রাত ৭টার দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে বিমানে চড়েন।
স্থানীয়রা মঙ্গলবার সকালে রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে কাউন্সিলর ও পুলিশকে খবর দেয়।
টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ