• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

বিদ্যুৎ সংযোগে রংপুরে প্রতারণা

আব্দুর রহমান রাসেল, রংপুর: ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চক্রের সদস্যরা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা হওয়ায় তাদের  বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছে না ভুক্তভোগীরা। মুখ খুললেই অভিযোগকারীদের মিথ্যা মামলায় ফাঁসাতে পারে এমন আশংকা করছেন তারা। রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের মধুরাম গ্রামের চিত্র এটি। পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ভুক্তভোগী জানায়, ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম ২৮৮ জন গ্রাহকের নিকট থেকে বিদ্যুৎ সংযোগ স্থাপনের নাম করে প্রতিজনের নিকট থেকে ৩ হাজার ৩শ টাকা করে গ্রহণ করেন। গ্রহণকৃত টাকা থেকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রতিগ্রাহকের বিপরিতে ৬৫০ টাকা প্রদান করেন। এতে গ্রহণকৃত ৯ লাখ ৫০ হাজার ৪শ টাকার মধ্যে  পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রদান করেন ১ লাখ ৮৭ হাজা ২শ টাকা। এমপি কোটায় নির্মিত বিদ্যুৎ সংযোগে প্রয়োজনের চেয়ে বেশী টাকা কেন গ্রহণ করেছেন এমন প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, পল্লী বিদ্যুৎ কার্যালয়ে দীর্ঘ ৬ মাস যাতায়ত ও বিভিন্ন কারণে ব্যয়ের হিসেব মিলাতে অতিরিক্ত টাকা গ্রহণ করা হয়েছে বলে তিনি অকপটে স্বীকার করেন। এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পীরগাছা জোনাল অফিসের ডিজিএম  রেজাউল করিমের সাথে কথা হলে তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে সরকার অঙ্গিকারবদ্ধ। পর্যায়ক্রমে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছবে। এজন্য কারও দৌঁড়ঝাপের কিছু নেই। তবে, কেউ যদি বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে টাকা গ্রহণ ও প্রতারনা করে থাকে । অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ