• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন |

রাজারহাটে মৎস্য খামারের বৈদ্যুতিক সংযোগ চুরি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের ন্যাসেন্ট ক্রাফট নামের মৎস্য খামারে বৈদ্যুতিক সংযোগের খাম্বার তার ও ইলেকট্রিক সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। খামার মালিক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আলহাজ্ব মো. ইউনুস আলী রাজারহাট থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন। জিডি সূত্রে জানা যায়, সদর ইউপির কৈলাশকুটি এলাকায় উপস্থিত ন্যাসেন্ট ক্র্যাফট নামের মৎস্য খামারটির ৩০০ মিটার বৈদ্যুতিক সংযোগের খাম্বার তার ও খামারের ইলেকট্রিক সামগ্রী গত ৬ ফেব্রুয়ারী রাতে চোরেরা চুরি করে নিয়ে যায়। গত এক মাস পূর্বেও ওই মালিকের মৎস্য খামার সংলগ্ন গরুর খামার থেকে রাতের আঁধারে একই কায়দায় একটি গাজী পানির মটর চুরি হওয়ার ঘটনা ঘটে। যার রাজারহাট থানার জিডি নং-২৩৪/১৭ ইং। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, আশা করছি শীঘ্রই জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ