ঢাকা: ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। মঙ্গলবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করতে যান নাসরিন।
নাসরিন সুলতানা বলেন, “মঙ্গলবার কারাগারে সানির সঙ্গে দেখা করতে যাই। সে দেখা করতে আমাকে অনুরোধ করেছে। সেখানে আমরা অতীতের স্মৃতি নিয়ে অনেকক্ষণ কথা বলি।”
তিনি বলেন, “মূলত ভালোবাসার টানে আমি তার সঙ্গে কারাগারে দেখা করতে যাই। হয়তোবা সে আজ বাইরে থাকলে অনেক আনন্দ হতো। আমরা কোথাও ঘুরতে যেতাম। ভালোই সময় কাটতো দুজনের। এই দিনে তাকে খুব মিস করছি।”