• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

রাজধানীতে স্ত্রীর হাতে স্বামী খুন

ঢাকা: রাজধানীর মালিবাগ এলাকায় স্বপন নামের এক ব্যক্তি স্ত্রীর হাতে খুন হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে মালিবাগের আবুজর গিফারি কলেজের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান।

তিনি জানান, মালিবাগের আবুজর গিফারি কলেজের পাশের একটি বাড়িতে স্বপন নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে স্বপনকে তার স্ত্রী হত্যা করেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ