• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পীরগঞ্জ: ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি হয়েছে।  শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পীরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলমের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। চেয়ারম্যান মাহবুব জানান,শুক্রবার গভীর রাতে ১০/১২ জন ডাকাত তার বাড়ির দরজার তালা ও সিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাঁকে বেধে ফেলে ঘরের জিসিনপত্র তছনছ করে।
এসময় ডাকাতরা নগদ ৬৪ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। শনিবার সকালে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন,ঘটনাটি আমরা খুঁটিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ