নওশাদ আনসারী: নীলফামারীর সৈয়দপুর গোলাহাটে জিসিসি ক্রিকেট টুর্নামেন্টে আয়ান স্ট্রাইকারকে ৩ রানে হারিয়ে চ্যাস্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু ক্রিড়া চক্র। আজ (১০মার্চ) শুক্রবার বিকাল ৪.০০ টায় সৈয়দপুর শহরের গোলাহাট রেলওয়ে কলোনী ঈদগাহ্ ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়।
জিসিসি ক্রিকেট ক্লাব ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ সৈয়দপুর পৌর শাখার আয়োজনে মাসব্যাপী চলা এই সার্কেল ক্রিকেট টুর্নামেন্টে শহরের ৩০টি দল অংশগ্রহন করে। আজকের ফাইনাল খেলায় রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. সিদ্দিক তাঞ্জিলুর রহমান এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন।
বঙ্গবন্ধু প্রজন্মলীগ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গি, সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, এএসপি (সার্কেল) মো. জিয়াউর রহমান, সৈয়দপুর থানার ওসি (তদন্ত) তাজউদ্দিন আহমেদ খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী শফি রেজা, নাদিম আশরাফী প্রমুখ।
প্রথমে টসে জিতে ব্যাট বঙ্গবন্ধু ক্রিড়া চক্র নির্ধারিত ১২ ওভারে ৭৯ রান সংগ্রহ করে প্রতিপক্ষকে ৮০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত অভারে ৭৬ রানে সংগ্রহ করে আয়ান স্ট্রাইকার ফলে বঙ্গবন্ধু ক্রিড়া চক্র ৩ রানে জয়লাভ করে।
এই টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ ডায়মন্ড ক্লাবের সাজিদ, বেস্ট ফিল্ডার আয়ান স্ট্রাইকার এর হায়দার, বেস্ট ব্যাটসম্যান বঙ্গবন্ধু ক্রিড়া চক্রের মো. নাসিম ও ডায়মন্ড ক্লাব এর রানু বেস্ট বোলার নির্বাচিত হন।
মো. খালিদ আজম এর উপস্থপনায় আমন্ত্রিত অতিথিগন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে এরকম একটি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং মাদকমুক্ত সমাজ গড়তে সর্বত্র এ ধরণের ক্রিকেট প্রতিযোগিতায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।