• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ফেরত পাঠানো হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে

খেলাধুলা ডেস্ক: কলম্বোর পি সারা ওভালে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে খেলছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদকে উদ্ধৃত করে এ কথা জানাচ্ছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে। আগামীকাল দেশে ফিরছেন এই ব্যাটসম্যান। তবে, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদুল্লাহকে ফেরানো হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন খালেদ মাহমুদ। সে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

এদিকে, ১৫ই মার্চের ম্যাচটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচও। গ্যল টেস্টের দুই ইনিংসে মাহমুদুল্লাহর সংগ্রহ যথাক্রম আট এবং শূন্য। দুই ওভার বল করেছেন। এর আগে ভারতের বিপক্ষে টেস্টে করেছিলেন অর্ধশতক। তার আগের দশ ইনিংসে কোনটাতেই পেরুতে পারেননি অর্ধশতক। ফলে গ্যল টেস্টের পারফর্ম্যান্সের পর তিনি বাদ পড়তে পারেন, এমন আলোচনা ছিল।

সেই প্রেক্ষাপটে ফর্মের জন্য লড়াইরত মাহমুদুল্লাহর মত একজন সিনিয়র খেলোয়াড়কে না খেলিয়ে বসিয়ে রাখার চেয়ে দেশে ফেরত পাঠানো কে সমীচীন মনে করেছে দল।

ক্রিকইনফো জানিয়েছে, সকালে দলের সঙ্গে অনুশীলনে গেলেও মাঠে নামতে দেখা যায়নি মাহমুদউল্লাহকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ