• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আইসিসি চেয়ারম্যানের পদত্যাগ

খেলাধুলা ডেস্ক: আইসিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনকে এক চিঠি লিখে এ সিদ্ধান্ত জানিয়েছেন মনোহর।
দায়িত্ব পাওয়ার মাত্র ৮ মাস পরই পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি মনোহর। ২০১৬ সালের মে মাসে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
২০১৬ সালের মে মাসে আইসিসির সভাপতি নির্বাচিত হয়েছিলেন মনোহর। এ জন্য সে সময় বিসিসিআইর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। কিন্তু দুই বছরের মেয়াদ অর্ধেক পূর্ণ হওয়ার আগেই সরে দাঁড়ালেন আইসিসি থেকেও।
২০১৪ সালে ক্রিকেটবিশ্বে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার যে পরিকল্পনা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মিলে করেছিল, তার ঘোর বিরোধী ছিলেন মনোহর। আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর তিনি শুরু করেন ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া। বাতিল করে দেন ২০১৪ সালের সেই কুখ্যাত ‘তিন মোড়ল’ পরিকল্পনা।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে নতুন একটি সংবিধানের নীতিমালা প্রস্তুত করেছিল আইসিসি। সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এপ্রিলে আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে। কিন্তু তার আগেই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন মনোহর। -সংবামাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ