• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতা দিবসে রাজধানীতে শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

সিসি ডেস্ক: ২৬ মার্চ ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে ব্যানার, ফেস্টুন ও রক্তিম পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার সকালে সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে শোভাযাত্রাটি রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে শুরু হয়ে কুতুবখালী মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, শাখা সভাপতি শাফিউল আলম, সেক্রেটারি তোফাজ্জল হোসাইন হেলালী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাজী মাসুম সরকার, টি.এম নাসরুল্লাহ, ইমাম হোসাইন, শরীয়তুল্লাহ, শেখ ফরিদ রাহাত সহ মহানগরী ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন, বাঙালি একমাত্র জাতি, যারা জীবন দিয়ে স্বাধীনতা কিনেছে। অথচ আজ ভিনদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে হুমকির মুখে সেই রক্তে কেনা স্বাধীনতা। তাই রক্তে কেনা স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।

সূত্র : সংবাদ মাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ