• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারচুপি না হলে ভোটের ব্যবধান বাড়ত: মওদুদ

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীনরা কারচুপি না করলে ভোটের ব্যবধান আরো বাড়ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে মওদুদ এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, “নির্বাচনে সাক্কু আরো অনেক ভোটে জিতত, যদি কালকে যেসব জায়গায় গোলমাল হয়েছে, সেই সব জায়গায় যদি গোলমাল না হতো এবং আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে যারা এসব চেষ্টা করেছে যে ভোটের গতি নষ্ট করার জন্য, সেটা যদি না হতো, তাহলে আরো আরো অনেক ভোটে আমাদের প্রার্থী জয়লাভ করত।’
মওদুদ আহমদ বলেন, “জনগণের এই সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ এবং এ সরকারের নানা রকমের যে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত এই যে নির্যাতন-অত্যাচার এবং এই দেশে যে, কোনো জবাবদিহিতা নাই, সরকারের জবাবদিহিতা নাই, এটারই একটা প্রতিবাদ।”
বৃহস্পতিবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়।

দিনশেষে অস্থায়ী কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
১০১ কেন্দ্রের ফলে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।
স্থগিত দুই কেন্দ্রের মোট ভোট বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ