• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৭ উইকেট হারিয়ে বাংলাদেশের ১৫০ পার

খেলাধুলা ডেস্ক: স্বাগতিক শ্রীলঙ্কার ২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৩২.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫রান। ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ (১৪) ও মাশরাফি বিন মর্তুজা (১৬)।

এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদেরই বিপক্ষে সিরিজ জিতবে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা।

টাইগারদের হয়ে ব্যাটিংয়ে নামেন দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। প্রথম ওভারেই ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। তবে, নুয়ান কুলাসেকারা ফিরতি ক্যাচ নিয়ে উল্লাস করতে গিয়ে বল ছেড়ে দেন। মাঠের আম্পায়ার আউট না দিলেও টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। বিতর্ক ছড়িয়ে সাজঘরে ফেরেন তামিম (৪)। দলীয় ১০ রানের মাথায় সাব্বিরও বিদায় নেন। কুলাসেকারার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের শেষ বলটি লাফিয়ে ওঠে। তাতে সাব্বিরের ব্যাটের কাঁনায় বল লেগে উইকেটের পেছনে চান্দিমালের গ্লাভসবন্দি হন শূন্য রান করা সাব্বির।

দলীয় চতুর্থ ওভারে বিদায় নেন মুশফিক (০)। লাকমলের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। দলীয় ১১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দ্রুতই টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাল-সবুজরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করে সাকিব-সৌম্য। এই জুটিতে আসে ৭৭ রান। দলীয় ৮৮ রানের মাথায় বিদায় নেন সৌম্য। ব্যক্তিগত ৩৮ রান করে ফেরেন তিনি। তার ৪৪ বলের ইনিংসে ছিল তিনটি চার আর একটি ছক্কার মার। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে ৯০ রানের ইনিংস খেলার পর এই প্রথম ওয়ানডেতে সৌম্যর ব্যাট থেকে ত্রিশোর্ধ্ব রান আসে। দিলরুয়ান পেরেরার বলে উইকেটের পেছনে ধরা পড়েন সৌম্য।

এরপর জুটি গড়ার চেষ্টা করেন সাকিব-মোসাদ্দেক। তবে, ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে বোল্ড হন ৯ রান করা মোসাদ্দেক। সেকুজে প্রসন্নর বলে মোসাদ্দেকের বিদায়ে দলীয় ১১১ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাকিব আল হাসান দলীয় ১১৮ রানের মাথায় দিলরুয়ান পেরেরার বলে ব্যক্তিগত ৫৪ রান করে ফেরেন। তার ইনিংসে ছিল ৭টি চারের মার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ছোটো ছোটো জুটি গড়ে লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৮০ রান। তাসকিন-মেহেদি একটি করে উইকেট তুলে নেন। তিনটি উইকেট পান মাশরাফি, দুটি পান মোস্তাফিজ। উইকেট পাননি সাকিব, মোসাদ্দেক আর মাহমুদুল্লাহ।

নিজেদের ক্রিকেট ইতিহাসের শততম টেস্টে জয়ের পর (১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ হয়) রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের ৯০ রানের দাপুটে জয়ের পর আশা করা হচ্ছিল দ্বিতীয় ম্যাচেও সেই দাপট অব্যাহত রেখে ডাম্বুলা দিয়েই লঙ্কাবধের মহাকাব্য লিখবে বাংলাদেশ। কিন্তু, সেটি হয়নি ক্রিকেটে সব সময়ের অনাহুত অতিথি ‘বৃষ্টি’ বাধায়। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ও শেষ ওডিআই এখন সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে। জিতলে টাইগাররা ২-০ তে সিরিজ নিজেদের করে নেবে। আর হারলে লঙ্কানরা ভাগ বসাবে সিরিজে (১-১)।

বাংলাদেশ একাদশ:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কা একাদশ:উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, দানুসকা গুনাথিলাকা, নুয়ান কুলাসেকারার, সুরাঙ্গা লাকমল, কুশল মেন্ডিস, দিলরুয়ান পেরেরা, থিসারা পেরেরা, সেকুজে প্রসন্ন, মিলিন্দা সিরিবর্ধানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ