• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

এরশাদকে যুব সংহতির নব-নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা

ঢাকা: জাতীয় যুব সংহতির নব-নির্বাচিত সভাপতি আলমগীর সিকদার লোটন এবং সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদার নেতৃত্বে সংঠনের নেতারা সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তার বারিধারাস্থ বাসভবনে যান।

এসময় যুব সংহতি নেতাদের উদ্দেশ্যে এরশাদ বলেন, জাতীয় নির্বাচন সন্নিকটে। আগামী নির্বাচনে কেউ যাতে ভোট চুরি করতে না পারে, সেজন্য ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য যুব সংহতিকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, যুব সংহতি আমার প্রথম সংগঠন। এ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে হবে। আমার বিশ্বাস লোটন-শাহাজাদার নেতৃত্বে যুব সংহতি জাতীয় পার্টিকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে সক্ষম হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, যুব সংহতির কেন্দ্রীয় নেতা আহাদ ইউ শাহীন, হেলাল উদ্দিন হেলাল, হেলাল উদ্দিন, শাহাজাহান কবির, সুমন আশরাফ, মাহমুদুল আলম, শেখ দ্বিন ইসলাম, শেখ সারোয়ার হোসেন, আবু সরদার বাদল, তিতাস মোস্তফা, আরিফুল ইসলাম রুবেল, মির্জা আলমগীর, জিয়াউর রহমান বিপুল প্রমুখ।

যুব সংহতির নেতারা এরশাদের বাসভবন থেকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশনের এরশাদের বাসভবনে যান। সেখানে তারা রওশনকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান।

এরপর যুব সংহতির নেতৃবৃন্দ দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের গুলশানের বাসভবন এবং উত্তরায় দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ