খেলাধুলা ডেস্ক: টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। দুই সিরিজই ড্র হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও একই পরিণতি ঘটেছে। ১-১ ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে টি২০ সিরিজ আসছে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার (৪ এপ্রিল) খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি কলম্বোর রানাসিংহ প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধা সাড়ে সাতটায় শুরু হবে।
এদিকে টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাতে দলে ফিরেছেন পেসার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গা যেকোন দেশের জন্যই ভয়ংকর। কারণ সে জ্বলে উঠলে যে কোন দেশকে সহজইে হারাতে পারে লঙ্কানরা। তবে মালিঙ্গাকে নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের কাটার মাস্টার মোস্তাফিজ নিয়েও সতর্ক লঙ্কানরা।