• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিএনএ থেকে নাজমুল হুদাকে বহিষ্কার

ঢাকা: বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে। নতুন চেয়ারম্যান করা হয়েছে এতদিন মহাসচিবের দায়িত্ব পালন করে আসা সেকেন্দার আলী মনিকে। বিএনএ’র প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেনের গনমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় বুধবার (৫এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

বার্তাটিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৪এপ্রিল) রাতে রাজধানীর শ্যামলীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ’র কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তায় আরও জানানো হয়েছে, ওই সভায় বিশদ আলোচনা করে বিএনএ’র চেয়ারম্যান পদ থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে। বিএনএকে গতিশীল না করা এবং অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় একই সঙ্গে জাতীয় জোট-বিএনএ’র মহাসচিব সেকেন্দার আলী মনিকে চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-গণতান্ত্রিক ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, আম-জনতা পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ বেনজীর আহমেদ, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, আওয়ামী পার্টির চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিজিএ’র চেয়ারম্যান এ.আর.ম জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ