সিসি নিউজ: ভারত সফর শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ কর্তৃক গণসংবর্ধনার কর্মসূচি বাতিল করেছে দলটি।
রবিবার রাতে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমেই সংবর্ধনা বাতিল করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার প্রস্তুতি নেয় দলটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছিলেন।