• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মিরাজকে দলে টানলেন শাহরুখ

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশী রাইজিং তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ালেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। এই তরুণ অলরাউন্ডার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) খেলবেন। এবারের আসরে বলিউড কিং খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন খুলনার এই কৃতি সন্তান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিএল কর্তৃপক্ষ এই খবরটি জানিয়েছে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজ এবারের আসরে না খেলার ঘোষণা দিয়েছেন। তার বদলি হিসেবে মিরাজকে দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

গত মাসেই সিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে শুধু সাকিব আল হাসানই দল পায়। তাকে কিনেছে জ্যামাইকা তালওয়াস। গত আসরেও একই দলের হয়ে খেলেছিলেন সাকিব।

গতবার ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে টেনেছিল জ্যামাইকা। এবারও একই পরিমাণ অর্থে সাকিবকে রেখে দিয়েছে দলটি। সাকিবের পর এবার মিরাজও দল পেলেন।

সিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সাকিব ছাড়া তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়ে নাম ছিল। তবে কেউ তাদের কেনার আগ্রহ দেখায়নি।

এর আগে তামিম ইকবাল সিপিএলের প্রথম আসরে সেন্ট লুসিয়া জোকসের হয়ে খেলার পর আর সুযোগ পাননি।

মিরাজের দলে অন্য বিদেশি খেলোয়াড়রা হলেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, কলিন মানরো, শাদাব খান ও হামজা তারিক। ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ভাইয়েরা ও সুনীল নারাইনও আছেন ত্রিনবাগোতে।

আগামী ১ আগস্ট মাঠে গড়াবে এবারের সিপিএল। ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ