• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যৌথভাবে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ভারত

খেলাধুলা ডেস্ক : ফিজিক্যালি চ্যালেঞ্জড ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালের প্রাণ কেড়ে নিল বৃষ্টি! বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও ভারতের। কিন্তু আগের রাতের বৃষ্টিতে জগন্নাথ হল মাঠ খেলার অনুপযুক্ত। ফলে দুই দলকে ভাগ বসাতে হয় স্বপ্নের ট্রফিতে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই পানিতে ডুবে ছিল আউটফিল্ড। পাশাপাশি উইকেটও নরম হয়ে ছিল। আম্পায়াররা একাধিকবার মাঠ পরীক্ষা করলেও খেলা শুরু করতে পারেননি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আউটফিল্ড শুকিয়ে গেলেও উইকেট প্রস্তুত না হওয়ায় দুই দলকে মাঠে নামাতে পারেনি ম্যাচ অফিশিয়াললা। দুপুর ২টা ৩০ মিনিটে আম্পায়াররা খেলা পরিত্যক্ত করে যৌথভাবে বাংলাদেশ ও ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
যৌথভাবে চ্যাম্পিয়ন হলেও পুরো টুর্নামেন্টে রাজত্ব করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেসেখেলে জয় পায় বাংলাদেশ। কিন্তু শেষ লড়াই না হওয়ায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টে ব্যাট-বলে সেরা বাংলাদেশের ক্রিকেটাররাই।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুজাউল ইসলাম। ব্যাট হাতে ৭৯ রান ও বল হাতে ৪ উইকেট নিয়েছেন সুজাউল। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফয়সাল খান সুমি। দুই ইনিংসে তার রান ১০৪ (৪ ও ৯৬)। বোলিং সেরার পুরস্কার পেয়েছেন মোজাম্মেল হক বাবু। ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার বাংলাদেশের রাশেদ শিকদার। দুই দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব আরিফ খান জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ