• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ফিরছেন মোস্তাফিজ

খেলাধুলা ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) চলতি আসরে খেলতে এখন ভারতে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব গেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে। আর মোস্তাফিজ সানরাইজার্স হায়দারাবাদের হয়ে।

এবারের আসরে মোস্তাফিজ মাত্র একটি ম্যাচে একাদশে নিয়েছে তার দল। তবে সাকিব এখনো একটি ম্যাচেও একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।

এদিকে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সাসেক্সে দশদিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মাশরাফিরা।

জানা গেছে, আগামী ২৫ এপ্রিল দেশে ফিরে আসবেন মোস্তাফিজুর রহমান। এরপর তিনি দলের সঙ্গে যোগ দিবেন। তবে সাকিব দেরিতেই ফিরবেন। সাসেক্সে দলের সঙ্গে তিনি যোগ দিবেন আগামী ৪ মে।

আগামী ২২ এপ্রিল রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দারাবাদের। এরপর ২৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সানরাইজার্স ওয়ার্নারের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ