• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সেরা ক্রিকেটারদের বার্ষিক বেতন হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা

সিসি নিউজ: বাংলাদেশের যে ক্রিকেটাররা জাতীয় দলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ম্যাচ ফি ও বেতন বাড়িয়েছে ক্রিকেট বোর্ড বিসিবি।

এর ফলে ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন প্রতি মাসে চার লক্ষ টাকা, যারা আগে পেতেন মাসে আড়াই লক্ষ টাকা। তাদের বার্ষিক বেতন হতে যাচ্ছে অন্তত ৪৮ লক্ষ টাকা।

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন মাসে দু লক্ষ থেকে বাড়িয়ে তিন লক্ষ, ‘বি’ ক্যাটাগরির বেতন দেড় লক্ষ থেকে বাড়িয়ে দু’ লক্ষ, ‘সি’ ক্যাটাগরির বেতন এক লক্ষ থেকে বাড়িয়ে দেড় লক্ষ এবং ডি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭৫ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ করা হয়েছে।

প্রতিটি টেস্ট খেলার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি দু’ লক্ষ থেকে বাড়িয়ে সাড়ে তিন লক্ষ টাকা করা হয়েছে।

বিসিবির পরিচালকদের এক বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি ২০১৭ থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।

তা ছাড়া প্রতিটি ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার ফি হবে এক লক্ষ থেকে বেড়ে ২ লক্ষ টাকা, এবং টি ২০ আন্তর্জাতিকের ম্যাচ ফি বেড়ে হচ্ছে ৭৫ হাজার থেকে বেড়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নতুন অধিনায়ক হচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মাশরাফি বিন মুর্তজার স্থলাভিষিক্ত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ