• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশে সফর বাতিল করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

খেলাধুলা ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট সূচি। তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে সেই সফর বাতিলের ঘোষণা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গতকাল বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভা শেষে খবরটি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে পিসিবি প্রধান জানান, এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। তাই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো।
উল্লেখ্য,  দুইদিন আগে পাকিস্তানের মিডিয়ায় প্রকাশিত খবরে জানানো হয়েছিল, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার জন্য আগামী ৯ জুলাই পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে।
পাকিস্তান টুডে নামক ওই মিডিয়ার খবর, ‘বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত। ৯ জুলাই ঢাকা যাবে পাকিস্তান ক্রিকেট দল।’ তবে তা বাতিল করলো পিসিবি। বাংলাদেশ দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ